ব্রেকিং নিউজ
কুমিল্লা মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ঘটানো হয় ককটেল বিষ্ফোরণ

কুমিল্লা মহানগরীর বিভিন্ন মোড়ে মোড়ে ঘটানো হয় ককটেল বিষ্ফোরণ

ইমদাদুল ইসলাম রনি, প্রতিনিধি

কুমিল্লা শহরের অন্তত চারটি আসনে ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। শহরের টমছমব্রিজ, গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।
কুমিল্লা শহরের রাণীর বাজার বিসিক সড়কে ককটেল বিষ্ফোরণ ঘটাতে গিয়ে জনতা ধাওয়ায় মোটর সাইকেল ও ককটেল ফেলে পালিয়েছে এক যুবক।
ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের কয়েকটি দল ঘটনাস্থলে যায়। তারা ঘটনাস্থলের আশপাশের ফুটেজ সংগ্রহ করছে।
এ ঘটনার তাৎক্ষনিক তদন্তে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন জানিয়েছেন– ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য এমন ঘটনা ঘটানো হতে পারে।
এলাকাবাসীর তথ্য মতে -কুমিল্লা শহরের টমছমব্রিজ এলাকার একটি ক্লিনিকের সামনে চারটি ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। একই সময়ে গোয়ালপট্টি, ফৌজদারি মোড়ে একাধিক ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়।

সর্বশেষ খবর