দাকোপ উপজেলা আ’লীগের উদ্যোগে নৌকা মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের পক্ষে বিশাল নির্বাচনী জনসভা ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় দাকোপ উপজেলা আ’লীগের উদ্যোগে আবুল হোসেন মাধ্যামিক বালিকা বিদ্যালয় অনুষ্ঠিত হয়।

দাকোপ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব আবুল হোসেনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের সাধারণসম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী।মান্যবর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ ননী গোপাল মন্ডল।দাকোপ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, এসময় আরো উপস্হিত ছিলেন জেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক নব কুমার চক্রবর্তী, নিমাই চন্দ্র রায়,এ্যাডঃ ফরিদ খান,সরদার আবু সালেহ। জেলা,দাকোপ উপজেলা চেয়ারম্যান শেখ মুনছুর আলী, ইউপি চেয়ারম্যান যথাক্রমে বিধান রায়,পল্লব বিশ্বাস রিটু,শেখ ওবায়দুর রহমান,শেখ যুবরাজ,চেয়ারম্যান মিহির মন্ডল,,শেখ রাসেল কবির, রফিকুর রহমান রিপন,চয়ন বিশ্বাস,রবীন দত্ত,এ্যাডঃ কামরুল ইসলাম,অনুপম মন্ডল,সহ অসংখ্য নেতাকর্মী সহ সকল ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ ও হাজার হাজার জনগন উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031