ঠাকুরগাঁওয়ে শুভ বড়দিন পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ঠাকুরগাঁও পুলিশ অফিস সম্মেলন কক্ষে (১৮ ডিসেম্বর) আসন্ন যীশু খ্রিস্টের জন্মদিন “শুভ বড়দিন” উদযাপন উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল ঠাকুরগাঁওসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন চার্চ ও গীর্জা হতে আগত ধর্মযাজকবৃন্দ। উক্ত মতবিনিময় সভায় আসন্ন যিশু খ্রিস্টের জন্মোৎসব শুভ বড়দিন যাতে নিরাপদ পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত ধর্মযাজকবৃন্দকে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন পুলিশ সুপার মহোদয়। তিনি বক্তব্যে আরও বলেন শুভ বড়দিন উদযাপন উপলক্ষ্যে ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি থাকবে এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করতে পারে সে ব্যাপারে পুলিশের সহযোগিতা থাকবে। চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানান পুলিশ সুপার। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031