বটিয়াঘাটা বুনারাবাদ কবিগানে ননিগোপাল মন্ডল

বটিয়াঘাটা বুনারাবাদ কবিগানে ননিগোপাল মন্ডল

 

দিন গড়িয়ে রাতের ঘুটঘুটে আঁধারে শীতের তীব্রতা উপেক্ষা করে শনিবার বুনারাবাদ ১৬ ডিসেম্বর রাত ৮ টায় কবিগানের আসরে হাজির হলেন খুলনা -১ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। তার এমন আকস্মিক আগমনে উপস্থিত হাজার ও দর্শকের মাঝে উচ্ছ্বাসিত মনোভাবের সৃষ্টি হয়।

মুহূর্তের মধ্যে কবি গানের আসর আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এসময় উপস্থিত ছিলেন সুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এসকে জাকির হোসেন লিটু, উপজেলা আওয়ামী লীগের নেতা প্রসাদ চন্দ্র রায়, আব্দুল মান্নান গোলদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান এসএম ফরিদ রানা। ইউপি সদস্য সরদার নাজমুল সাকিব সিদ্দিকী, আওয়ামী লীগের নেতা গুণধর রায়, মহিউদ্দীন মোল্লা, শিক্ষক প্রণব কুমার মিস্ত্রি, পরিমল রায়, প্রভাস চন্দ্র মন্ডল, নিত্যানন্দ সরকার, ইউপি সদস্য সুজয় রায় সুজিত, সংরক্ষিত ইউপি সদস্য রুনা বেগম, কৃষকলীগের নেতা গোবিন্দ সরকার, আব্দুর রউফ শেখ, যুবলীগ নেতা গাজী রুবেল , ছাত্রলীগনেতা জহিরুল ইসলাম,মেহেদী শেখ সহ নেত্রীবৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031