
আলমডাঙ্গায় মানসিক ভারসাম্যহীন যুবতী নিখোঁজ
আলমডাঙ্গায় খালাতো বোনের বাড়িতে বেড়া গিয়ে ঝর্ণা খাতুন (১৬) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবতী নিখোঁজ হয়েছে।
গত ১৫ দিন পূর্বে সে উপজেলার কুমারী ইউনিয়নের দেঘলডাঙ্গা গ্রামে খালাতো বোনের বাড়িতে বেড়াতে যান। তার বোনের বাসা থেকে সকলের অজান্তে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে ২২ নভেম্বর তার পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
যুবতীর পড়নে ছিল সালোয়ার কামিজ ও সুতি ফোটা যুক্ত ওড়না। গায়ের রং ফর্সা লম্বা, চামড়ার রং ফর্সা । ৪ ফুট ৬ ইঞ্চি এবং ৪০/৪৫ কেজি ওজন হবে। এবিষয়ে মানবিক বিবেচনায় ভারসাম্যহীন রোগীকে খুঁজে পেতে সকলের সহযোগিতা কামনা করেছেন ঝর্ণার পিতা শহিদুল ইসলাম।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 397








