মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত-২

মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আহত-২

নওগাঁর মান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কামাল হোসেন (৩৭) ও মোঃ ডালিম(২৩) নামে ২ যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিন্দুবাজার পোড়াদহ সহিদুলের ইট ভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন মান্দা উপজেলার বাদলঘাটার রফিজ উদ্দিনের ছেলে কামাল হোসেন এবং অপর জন হলেন উপজেলা বিজয়পুর গ্রামের মোঃ উসমানের ছেলে মোঃ মিজানুর রহমান (ডালিম)।

এ ব্যাপারে মান্দা উপজেলা ফায়ার সার্ভিসের সাব অফিসার মোঃ নূরুন্নবী বলেন, বিন্দুবাজার পোড়াদহ সহিদুলের ইট ভাটার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বট গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবক গুরুতর ভাবে আহত হয়। এ সময় খবর পেয়ে তৎক্ষণাৎ আমরা ঘটনাস্থলে দু-জনকে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসি।
মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব রত ডাক্তার আহতদের গুরুতর অবস্থা দেখে তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031