রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব উদযাপন

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নবান্ন উৎসব উদযাপন 

 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গীতাঞ্জলি স্টুডিও থিয়েটারে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের আয়োজনে এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়। সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াতসিংহ শুভ’র সভাপতিত্বে নবান্ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক পরিবেশনা ইতিমধ্যে মানুষের নজর কেড়েছে, বাঙালি সংস্কৃতি চর্চায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিবেদন মানুষের অন্তর স্পর্শ করছে, সেটি আমাদের বড় প্রাপ্তি। উপাচার্য মহোদয় আরও বলেন, বাঙালি সংস্কৃতির সকল অংশেই নবান্নের প্রতিফলন আছে। বাংলা সাহিত্যেও নবান্নের বিস্তর প্রতিফলন পাওয়া যায়। পল্লি কবি জসীমউদ্দীন এবং জীবনানন্দ দাশ নবান্নকে চির অম্লান করে গিয়েছেন। তিনি বলেন, যতদিন বাঙালি থাকবে বাঙালি সংস্কৃতি থাকবে নবান্নের আনন্দ আমাদের মাঝে থাকবে।

তিনি আরও বলেন, আমরা সকল ঋতুতেই নতুন নতুন বৈচিত্র্য খুঁজে পাই। প্রত্যেক ঋতুতেই আমাদের সংকল্প করতে হবে। নবান্নে মানুষ অনেক স্বপ্ন দেখে- নত

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031