৪৯ নওগাঁ,৪ মান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা করে সংবাদ সম্মেলন করলেন- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা

৪৯ নওগাঁ,৪ মান্দা আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা করে সংবাদ সম্মেলন করলেন- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ, ৪-মান্দা আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ গ্রহনের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছেন, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক- এস এম ব্রুহানী সুলতান মামুদ গামা।২৭ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার মৈনম বাজার এলাকায় এ সংবাদ সম্মেলন করেন তিনি। সংবাদ সম্মেলন শেষে সমর্থকদের নিয়ে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় বক্তব্যে তিনি বলেন- প্রধানমন্ত্রী যেহেতু স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে সবুজ সংকেত দিয়েছেন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হতে বাধা নেই। এজন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এইবার প্রত্যাশা করেছিলাম, দল আমাকে মনোনয়ন দেবে। কিন্তু নেত্রীর বিবেচনায় আমি মনোনয়ন পাইনি। তবে আমার সমথর্কেরা চাপ সৃষ্টি করেছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, মান্দার মানুষের কথায় বাধ্য হয়ে এবং আপনাদের নির্দেশনা মেনে দেশরত্ন শেখ হাসিনার ব্রিফিং ও অনুগম নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনাদের মাঝে থাকতে চাই। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, রাজনীতি একটি দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। আজকে কালকে কি হবে কেউ জানেনা। কাজেই আপনারা শপথ নিন এ নির্বাচনে আমরা গেজেট না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবো না।

এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী বৃন্দ।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031