গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুরে দুটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

মো: সোহেল রানা, গাজীপুর
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায়, বৃহস্পতিবার ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে দুটি কাভার্ডভ্যান ময়মনসিংহের দিকে যাচ্ছিল। কাভার্ডভ্যান দুটি গাজীপুর সদর থানার দক্ষিণ সালনা এলাকায় পৌঁছালে ৮/১০জন দুষ্কৃতিকারী মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে গাড়ি দুটির গতিরোধ করে এবং পেট্রল দিয়ে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কাভার্ডভ্যান দুটির সামনের অংশ ও ভেতরে থাকা মালামাল পুড়ে গেছে।
সদর থানার ওসি (তদন্ত) মহিউদ্দিন বলেন, ভোরে দুস্কৃতিকারীরা দুটি কাভার্ডভ্যানে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়ক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
আগুন দেওয়ার ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031