নওগাঁর মান্দায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা ইউনিট

নওগাঁর মান্দায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ১০০শ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ জেলা ইউনিট

 

শনিনার(আজ) বিকেল ৪ টায় কশব ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে এস এম ব্রুহানী সুলতান মাহমুদ গামারসভাপতিত্বে ত্রাণ বিতরণ করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন, নওগাঁ জেলা পরিষদের ও রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এডভোকেট একে এম ফজলে রাব্বি বকু রহমান।

এ সময় উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট সোসাইটি নওগাঁ ইউনিটের সাধারণ সম্পাদক সারোয়ার তানজিদ সম্রাট, সরদার সালাউদ্দিন মিন্টু, জাহাঙ্গীর আলম, প্রতাপ চন্দ্র সরকার, ইউ এল ও ফয়সালসহ অন্যান্য সদস্যরা।ত্রাণ সামগ্রী হিসেবে জন প্রতি ১কেজি চিড়া ১ কেজি মশুরের ডাল, ১ কেজি লবন, হাফ কেজি গুড়, ১ লিটার তেল এবং ১টি ত্রিপল ও ১টি কম্বল দেওয়া হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031