বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু*ন।
Spread the love

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু*ন।

 

গোলাম রাব্বি সবুজ ধামরাই ঢাকা প্রতিনিধি৷

ঢাকার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু*ন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘাতক বড় ভাইকে আটক করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম ফারুক হোসেন (৪৮)। তিনি ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের কাকরান গ্রামের মৃত আব্দুর রহমান কালার ছেলে। তিনি পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আটক উসমান গণি (৫০) নিহতের আপন বড় ভাই। তারা একই বাড়িতে বসবাস করতেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, তারা পাঁচ ভাই। এরমধ্যে মেজো ভাই ও সেজো ভাই এই দুই ভাইয়ের মধ্যে পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ চলছিল। এ নিয়ে একাধিকবার গ্রাম্য বিচার সালিশও হয়েছে। তবে কোনো সুরাহা হয়নি। বুধবার সকালে ফারুক গোসলখানায় গোসল করতে গেলে উসমান গণি অতর্কিত দা দিয়ে কুপিয়ে তাকে জখম করে। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়রা ঘাতক বড় ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নির্মল কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করা হয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031