বাগেরহাটে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ মিছিল

বাগেরহাটে বৃষ্টি উপেক্ষা করে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে জাতীয়তাবাদী দল-বিএনপি। শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর শহরের দশানী এলাকা থেকে জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলটি বের করেন।মিছিলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, বিএনপি নেতা হাদিউজ্জামান হিরো, শ্রমিক দল নেতা সরদার লিয়াকত আলী, যুবদল নেতা ওমর আলী মুন্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।মিছিল থেকে ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’, ‘সন্ত্রাসীদের চিনে নাও, এই মাটিতে কবর দাও’ এবং ‘তারেক জিয়ার বাংলায়, সন্ত্রাসীদের ঠাঁই নাই’ এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় বক্তারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।মিছিল শেষে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে তাঁরা মাঠে নেমেছেন। দেশকে সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আওয়ামী লীগ দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের চেষ্টা করছে বলে তাঁদের অভিযোগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এসব অপচেষ্টা প্রতিহত করা হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

বাগেরহাটে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিবাদ মিছিল

21 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com