আলমডাঙ্গা পৌর এলাকার বাবুপাড়ার বাসিন্দা শাহীনা বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল আজিজ ও শামসুল আলমের মাতা।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন, পরিচিতজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
শুক্রবার বেলা ২টার দিকে জানাজা নামাজ শেষে আলমডাঙ্গা দারুস সালাম গোরস্থানে মরহুমার দাফন সম্পন্ন করা হয়। জানাজা নামাজে ইমামতি করেন আলহাজ্ব মাওলানা ওমর ফারুক।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও রাজনৈতিক ব্যক্তিত্ব শহিদুল কাওনাইন টিলু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুজ্জামান উজ্জ্বল, সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম সরোয়ার, আলমডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন, মীর লাল্টু, আব্দুল কাদের বাবলু, শেখ ওবায়দুল্লাহ জুয়েল, সালাউদ্দিন আহমেদ, মশিউর রহমান, বশির উদ্দিনসহ মরহুমার আত্মীয়স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমার মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।









