কুষ্টিয়ায় তদন্তাধীন মামলার অগ্রগতি নিয়ে পুলিশ সুপারের বিশেষ পর্যালোচনা সভা

কুষ্টিয়া জেলায় তদন্তাধীন ও দীর্ঘদিনের মূলতবি মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের সঙ্গে বিশেষ সভা করেছেন পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম।সভায় জেলার বিভিন্ন থানায় দায়ের করা মামলাগুলোর তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট তদন্তকারী ও তদারককারী কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন পুলিশ সুপার। এ সময় তিনি মামলাগুলোর তদন্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন এবং তদন্তকারী কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পুলিশ সুপার মামলাগুলোর তদন্তকাজ নিরপেক্ষ, সুষ্ঠু ও যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) প্রণব কুমার সরকার, কুষ্টিয়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন মামলার তদন্তকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় তদন্তাধীন মামলার অগ্রগতি নিয়ে পুলিশ সুপারের বিশেষ পর্যালোচনা সভা

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com