ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় (মুলতবি) বৈঠক অনুষ্ঠিত।

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬খ্রিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় (মুলতবি) বৈঠক কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি; প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, এমপি; মোহাম্মদ কয়ছর আহমেদ, এমপি; রফিকুল ইসলাম হিলালী, এমপি; এস,এম, জাহাঙ্গীর হোসেন, এমপি; নায়াব ইউসুফ আহমেদ, এমপি; মমতাজ আলো, এমপি এবং মোহাম্মদ নাজিবুর রহমান, এমপি অংশগ্রহণ করেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়।কমিটি বৈঠকে “বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল, ২০২৬” নিয়ে বিস্তারিত আলোচনা করে। কমিটি বিলটি অধিকতর পরীক্ষা-নিরীক্ষা, পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে রিপোর্ট আকারে উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় (মুলতবি) বৈঠক অনুষ্ঠিত।

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com