চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, কাল থেকে শুরু পিইটি

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ‘সেবার ব্রতে চাকরি’—এই প্রত্যয়ে স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬-এর মাঠপর্যায়ের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে চুয়াডাঙ্গায় এ নিয়োগ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র প্রাথমিক যাচাই-বাছাই কার্যক্রম সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হয়।চুয়াডাঙ্গা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল, পিপিএম-সেবা; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার (ইন্সপেকশন-১) মোছা. শাহিনা আক্তারসহ নিয়োগ বোর্ডের সদস্যরা এ কার্যক্রমে উপস্থিত ছিলেন।এ সময় আরও উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, কুষ্টিয়ার ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাজিদ হাসান এবং বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার ডা. ফাতিমা হকসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ সুপার মেহেদী শাহরিয়ার প্রার্থীদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করা হবে। শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হওয়ার পাশাপাশি পরবর্তী পরীক্ষাগুলোতে যারা ভালো ফল করবেন, কেবল তারাই নিয়োগের জন্য বিবেচিত হবেন।তিনি আরও বলেন, যারা নিজ যোগ্যতা ও মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন, তাদের কোনো ধরনের আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। তাই চাকরিপ্রার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের কোনো প্রতারক বা দালালচক্রের প্রলোভনে না পড়ার আহ্বান জানান তিনি।নিয়োগ বোর্ড সূত্রে জানা গেছে, আগামী ১৭ ও ১৮ নভেম্বর শারীরিক যোগ্যতার প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণ করবেন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গায় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন, কাল থেকে শুরু পিইটি

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com