ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 

ময়মনসিংহের ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ সহায়তা প্রদানের জন্য মাষকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

২০ সেপ্টেম্বর (বুধবার) ভালুকা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এর সভাপতিত্বে, উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহানের সঞ্চালনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মহন,ধীতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও কৃষি অফিস ভালুকা এর আয়োজনে ১৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে মাষকলাই বীজ ও সার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভালুকায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

21 September 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com