ব্রেকিং নিউজ
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রোকন বৈঠক বুধবার, আমির পদে তিন প্রার্থীর মনোনয়ন সম্মেলন আওয়ামী লীগের বিচারসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে এনসিপির বাইক র‍্যালি মোহনগঞ্জে যানজট নিরসনে ছয় অটোরিকশা স্ট্যান্ড চালু, রুটভেদে রঙিন স্টিকার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও প্রাথমিক শিক্ষার্থীদের ইংরেজি চর্চায় মুগ্ধ এমপি, দেখছেন সম্ভাবনাময় বাংলাদেশের প্রতিচ্ছবি পাইকগাছায় রাস উৎসব সম্পন্ন
উলিপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ইং সকাল ১১টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ দ্বিতীয় তলায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা কমিটি ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।উলিপুর উপজেলা নির্বাহী অফিসার এটি এম আরিফের সভাপতিত্বে ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলিপুর থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ , উলিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পি আই ও) ফিজানুর রহমান, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, উলিপুর রিপোর্টার্স ইউনিটি, উলিপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার এটিএম আরিফ বক্তব্যে বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। তারই লক্ষ্যে আমাদের আজকের এ ক্ষুদ্র প্রয়াস। এই সামাজিক আন্দোলনে আমরা সমাজের সর্ব স্তরের নাগরিকদের যুক্ত করে মাদকমুক্ত সুখী সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখতে পারব বলে বিশ্বাস করি। সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব।তিনি আরও বলেন, বাল্যবিবাহ নারীর শারীরিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পথ রুদ্ধ করে দেয় যা নারীর ক্ষমতায়নকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। প্রচেষ্টার অন্ত নেই আমাদের, তবু দেশের ৬৪ ভাগ বিয়ে বাল্যবিবাহ হিসেবে চিহ্নিত হয়েছে। উলিপুর থানা অফিসার ইনচার্জ আবু সাঈদ বলেন আমরা বাল্যবিবাহ, জুয়া,মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি মাদক নির্মূলের লক্ষ্যে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভায় উপস্থিত সকলের মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

উলিপুর উপজেলা আইন-শৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত

21 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com