নলছিটি উপজেলায় সুবিদপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালিত
Spread the love

নলছিটি উপজেলায় সুবিদপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোক দিবস পালিত

 

ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ

 

ঝালকাঠির নলছিটিতে সুবিদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদের নিয়ে আজ সোমবার (২৮ আগস্ট) সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যলয়ে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মোনাজাত করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব আঃ গফফার খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা আওয়ামী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক শরীফ মিজানুর রহমান লালন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট হাসান আলম সুমন ও মোঃ মশিউর রহমান খান, এবং আরো উপস্থিত ছিলেন সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব গিয়াস মাস্টার নলছিটি উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল ফরাজি এবং সুবিধপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছাইদুল ইসলাম সিপার এবং সহ – সভাপতি জুয়েল প্রমুখ।

সভার সভাপতিত্ব করেন সুবিদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন সুবিদপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব খান।

এসময় ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’কে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেট হামলায় আহত নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করা হয়।

এসময় বক্তরা বঙ্গবন্ধুর জীবন, দর্শন ও আর্দশ এবং বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। বক্তারা, এসময় আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয়ের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এতে সুবিদপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এবং যুবলীগ ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031