নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর ও পরানপুর গ্রামে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইট ভাটায় বিক্রির উদ্দেশ্যে আইন বহির্ভূতভাবে মাটি খনন ও পরিবহন করা হচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতে আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে ২ টি মামলা করা হয়। এই মামলায় অভিযুক্তদের মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ বিষয়ে মান্দা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ জানান,কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এই অবস্থান কঠোর। জনস্বার্থে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নওগাঁর মান্দায় অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে জরিমানা

26 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com