গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে কালিহাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদা, আবেগ ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি সম্মান জানাতে মধ্যরাতেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল নামে।শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কালিহাতী আরএস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।পরবর্তীতে কালিহাতী উপজেলা প্রশাসন ও কালিহাতী থানা পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ একে একে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।শহীদ মিনার চত্বরে নেমে আসে এক আবেগময় ও গাম্ভীর্যপূর্ণ পরিবেশ। নীরবতা, শোক ও ভালোবাসায় ভরা সেই মুহূর্তে উপস্থিত সবার মুখে ছিল ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও গর্বের প্রকাশ।শ্রদ্ধা নিবেদন শেষে সংসদ সদস্য মো. লুৎফর রহমান মতিন ভাষা আন্দোলনের বীর সন্তানদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, বাংলা ভাষার মর্যাদা রক্ষা ও সমৃদ্ধির জন্য নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশে কালিহাতীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

21 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com