সালথা”য় আগুনে পুড়িয়ে কৃষকের বসতবাড়িতে শেষ

অগ্নিকাণ্ডে মজিবুর মাতুব্বার নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ঘরবাড়ি ও ঘরের সব আসবাবপত্র ধ্বংস হয়ে যাওয়ায় এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন-যাপন করছে পরিবারটি।আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের খোয়াড় গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে রান্না করার সময় চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং পুরো বসত ঘরে। আগুনের তীব্রতায় ঘরে থাকা আসবাবপত্র, কাপড়চোপড়, খাদ্য সামগ্রী সহ সবকিছু পুড়ে যায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করলেও তা দ্রুত ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে সালথা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত কৃষক মজিবুর মাতুব্বর জানান, আমার সব শেষ হয়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে আছি। কোথায় থাকবো, কী খাব- কিছুই বুঝতে পারছি না” তার এই অসহায় অবস্থায় স্থানীয়রা ও গভীর সহানুভূতি প্রকাশ করেছেন।সালথা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আব্দুল জলিল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় পাঁচ লাখ টাকার কয় প্রতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। তারা দ্রুত সরকারি সহায়তা প্রধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রাতে সবাইকে রান্নাঘরে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সালথা"য় আগুনে পুড়িয়ে কৃষকের বসতবাড়িতে শেষ

21 February 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com