পাইকগাছায় নির্বাচনী প্রস্তুতিতে ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাইকগাছা পৌর এলাকায় রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান পরিচালিত হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বীর নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়। এ সময় নির্বাচন আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে অনুমোদন ছাড়া কোনো ধরনের রাজনৈতিক প্রচার সামগ্রী ব্যবহার না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

পাইকগাছায় নির্বাচনী প্রস্তুতিতে ব্যানার-ফেস্টুন অপসারণ অভিযান

15 December 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com