গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন আকস্মিকভাবে পলাশবাড়ী থানা পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলের শুভেচ্ছা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। ১৪ ডিসেম্বর (রবিবার) গাইবান্ধা জেলার পুলিশ সুপার,জসিম উদ্দিন পলাশবাড়ী থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় পুলিশ সুপার, পলাশবাড়ী থানার সার্বিক কার্যক্রম,ডিউটি ব্যবস্থা,রেজিস্টারপত্র,মামলা সংক্রান্ত নথি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। তিনি বলেন, পেশাদারিত্ব,শৃঙ্খলা ও জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে হবে। তিনি
জনগণের সাথে সদাচরণের পাশাপাশি দ্রুত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এসময় উপস্থিত ছিলেন,পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ,সারোয়ার আলম খান পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সগণ
ভিউ: ৯২










