শামা ওবায়েদ ইসলাম রিংকু: “সালথা–নগরকান্দায় কোনো মাদক কারবারীর স্থান হবে না”

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কে প্রাধান্য দিতে হবে। কারণ ক্রীড়া জগতে আমাদের যুব সমাজ ও ছাত্র সমাজকে অনুপ্রাণিত ও উৎসাহিত করতে পারলে তারা সব ধরনের সামাজিক অপরাধ ও মাদক থেকে দূরে থাকবে। ফরিদপুর ২ আসন (সালথা ও নগরকান্দা) কোনো মাদক কারবারি জায়গা হবে না। গতকাল (১৯ নভেম্বর) বিকালে ফরিদপুরের সালথায় বিএনপি’র সাবেক মহাসচিব মরহুম কে মুবাইদুর রহমান ৮ দলীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ – ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গট্টি হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ আরোও বলেন, আপনারা জানেন-বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন সরকারে ছিল এবং যখন ছিল না সব সময় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে আমাদের দল ক্রীড়াকে প্রাধান্য দিয়েছে। এছাড়াও গ্রামীণ খেলাধুলাকে সবসময় সমর্থন করে এসেছে। গট্টি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নুরুদ্দিন মাতুপুরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডাক্তার শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি শাহীন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলাম চয়ন, মিয়া সহ ডিএমপি নেতা কর্মী নিয়োগ হাজারো দর্শক ফাইনাল খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন সাদীপুর ফরিদপুর ফুটবল একাদশ বনাম নগরকান্দা একাডেমি ফুটবল একাদশ অংশগ্রহণ করেন। খেলায় মরিয়ম হামিদ ফাউন্ডেশন, সাদিপুর ফরিদপুর ফুটবল একাদশ ২-১ গোলে নগরকান্দ া একাডেমি একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

শামা ওবায়েদ ইসলাম রিংকু: “সালথা–নগরকান্দায় কোনো মাদক কারবারীর স্থান হবে না”

20 November 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com