চুয়াডাঙ্গার সাতগাড়ীতে পুকুরে ডুবে প্রবাসীর ছেলের করুণ মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী পুরাতন পাড়ায় বন্ধুদের সাথে পুকুরে সাঁতার কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে মো. রাকিব হোসেন (১৫) নামের এক কিশোরের। নিহত রাকিব ওই এলাকার প্রবাসী সেলিম হোসেনের ছেলে।
আজ দুপুর আনুমানিক ১টার দিকে সাতগাড়ীর একটি পুকুরে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটছিলেন রাকিব। সাঁতার কাটার এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। তার বন্ধু ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসেন।
কিন্তু সকল প্রচেষ্টা ব্যর্থ করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৫ বছর বয়সী এই কিশোরের এমন অকাল মৃত্যুতে সাতগাড়ী পুরাতন পাড়ায় এবং তার পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, যা এলাকাবাসীকে স্তব্ধ করে দিয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গার সাতগাড়ীতে পুকুরে ডুবে প্রবাসীর ছেলের করুণ মৃত্যু

01 October 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com