সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার সকাল ৯টা থেকে রাজফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ শুরু হয়। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, দুর্ভোগে পড়ে যাত্রী ও সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় জলাবদ্ধতার কারণে বহু বাড়িঘরে পানি উঠে গেছে। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে স্থানীয়রা। এ অবস্থার প্রতিবাদে শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধে অংশ নেন।

অবরোধ চলাকালে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়। যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।

এসময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও অবরোধকারীদের সরিয়ে দিতে ব্যর্থ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031