চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিএডিসির বীজ ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

শেখ রাকিব: কৃষক পর্যায়ে বিএডিসির বীজ সরবরাহ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় “বীজ ডিলার প্রশিক্ষণ ২০২৪-২৫” অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলার বিএডিসি অনুমোদিত বীজ ডিলারদের নিয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর আয়োজনে প্রশিক্ষণটি শুরু হয়।

প্রশিক্ষণটি মেহেরপুর জেলার বাড়াদীস্থ বিএডিসি হিমাগার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার প্রায় শতাধিক বীজ ডিলার অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি খুলনা অঞ্চলের যশোর বিভাগের বীজ বিপণন শাখার যুগ্ম পরিচালক জনাব এ. কে. এম. কামরুজ্জামান শাহিন। সভাপতিত্ব করেন বিএডিসি কুষ্টিয়া অঞ্চলের উপ-পরিচালক জনাব মুহাম্মদ আশরাফুল আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বীজ প্রত্যয়ন অফিসার, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা এবং বিএডিসির কর্মকর্তাবৃন্দ।

প্রশিক্ষণে বীজের গুণগতমান, ভেজাল বীজ রোধ, ও ডিলারদের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হয়। বক্তারা বলেন, সঠিক ও মানসম্পন্ন বীজ কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে ডিলারদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ভেজাল বীজের বিরুদ্ধে সচেতন থেকে কৃষকের স্বার্থ রক্ষা করা সবার দায়িত্ব।প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সকল ডিলারকে সনদ প্রদান করা হয়।প্রধান অতিথি তার বক্তব্যে বিএডিসির উৎপাদিত ধানবীজ যথাযথভাবে সরবরাহের তাগিদ দিয়ে বলেন, কৃষকদের উন্নয়নের জন্য বিশ্বস্ত ও গুণগত মানসম্পন্ন বীজ সরবরাহ নিশ্চিত করতেই হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার বিএডিসির বীজ ডিলারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত।

07 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com