মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ পলাতক আসানী আটক

মাগুরার শ্রীপুরে একটি বিশেষ অভিযানে অস্ত্রসহ পলাতক আওয়ামীলীগ কর্মী গ্রেফতার করেছে সেনাবাহিনী। সোমবার ০৭ জুলাই রাতে গোপন তথ্যের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর উপজেলার নোহাটা গ্রামে মাগুরা আর্মি ক্যাম্প কর্তৃক একটি অস্ত্র অভিযান পরিচালনাকালে দুইটি রিভলভার, ৮ রাউন্ড গোলাবারুদ ও কিছু দেশীয় অস্ত্রসহ প্রাক্তন আওয়ামীলীগ কর্মী এবং নাশকতা ও হত্যা মামলার পলাতক আসামি মোঃ মিজানুর রহমান টিটোকে গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর বরাত দিয়ে জানানো হয়, মোঃ মাহফুজুর রহমান কুয়াশা শ্রীপুর থানা আওয়ামীলীগ এর সাবেক ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান কনক মোল্লার আপন বড় ভাই। এছাড়াও তার বিরুদ্ধে আগেই নাশকতা ও হত্যা মামলা চলমান রয়েছে।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের উপর ভিত্তি করে একই দিন রাতে আরেকটি অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। এসময় শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের মোঃ শরিফুল ইসলাম সাচ্চুর বাসায় আরেকটি অভিযান পরিচালনা করে একটি বিদেশি পিস্তল (চায়না) এবং তিন রাউন্ড গোলাবারুদসহ মোঃ শরিফুল ইসলাম সাচ্চুকে গ্রেফতার করা হয়। আটককৃত শরিফুল ইসলাম সাচ্চু সব্দালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ইউনিয়ন বিএনপি নেতা।

উভয় আসামিকে পুলিশের নিকট হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

মাগুরার শ্রীপুরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ পলাতক আসানী আটক

07 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com