উলিপুরে নাশকতার পরিকল্পনায়ার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—উলিপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম (৪৭) ও কুড়িগ্রাম জেলা শ্রমিক লীগের সদস্য খলিলুর রহমান (৪০)।
শনিবার (৫ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থেতরাই বাজার ও ঢেকিয়ারাম চণ্ডিজন গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ’ নামে লিফলেট বিতরণ, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে।
রোববার (৬ জুলাই) বিকেলে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে এমপি মাসুদ পারভেজের চিঠিসাড়ে পাঁচ কোটি টাকার টেন্ডার, ওষুধ ও চিকিৎসাসামগ্রী ক্রয়ে অনিয়মের অভিযোগ; চিকিৎসকদের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগও

উলিপুরে নাশকতার পরিকল্পনায়ার অভিযোগে আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

07 July 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com