ভোলাহাট উপজেলার বিএনপির নেত্রী শাহনাজ গ্রেফতার

মোঃ রনি রজব ভোলাহাট উপজেলা (প্রতিনিধি):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে ভোলাহাট উপজেলার মেডিকেল মোড় ছাইতনতলা এলাকা থেকে পুলিশ তাঁকে আটক করে। এর সত্যতা নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২৩ জুন উপজেলার চরধরমপুর মিস্ত্রিপাড়া এলাকার সাইবুর রহমানের (৪৪) স্ত্রী তাজকেরা খাতুন পারিবারিক কলহের জেরে তাঁর স্বামীর শরীরে গরম ডাল ঢেলে দেন। এতে তাঁর স্বামীর শরীর ঝলসে যায়। এ ঘটনায় ওই নারীকে উসকানিদাতা ছিলেন শাহনাজ খাতুন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ আজকের পত্রিকাকে বলেন, গরম ডাল দিয়ে শরীর ঝলসে দিয়ে হত্যাচেষ্টার মামলায় সাইবুর রহমানের স্ত্রী তাজকেরা খাতুনকে উসকানিদাতা হিসেবে শাহনাজ খাতুনের সংশ্লিষ্টতা রয়েছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে আটক করা হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ভোলাহাট উপজেলার বিএনপির নেত্রী শাহনাজ গ্রেফতার

29 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com