ব্রেকিং নিউজ
[post-views]
ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাহাবুবুর রহমান: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নে সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে বিএনপির সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের প্রতিবাদে,
বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ শাখা উদ্যোগে
১৪/৬/২০২৫-শনিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জামায়াতের কালীগঞ্জ শাখার (আমীর)
মোঃ আব্দুল হক মোল্লা। উপস্থিত ছিলেন দলের সাবেক আমীর,
মাওলানা আবু তালেব,
সাবেক আমীর মাওলানা ওলিয়ার রহমান।
সহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ।

লিখিত বক্তব্যে,
আমীর আব্দুল হক মোল্লা বলেন,
নাকোবাড়িয়া গ্রামের দুই ভাই মোহাম্মদ ইউনুস আলী বিশ্বাস ও মোহাম্মদ আলী বিশ্বাসের হত্যাকাণ্ড মর্মান্তিক ও নিন্দনীয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কখনোই হত্যার রাজনীতি সমর্থন করে না।
আমরা এই হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।”

তিনি আরো বলেন, নিহত ইউনুসকে জামায়াতের কর্মী বলে বিএনপি নেতারা যে দাবি করেছেন, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
“ইউনুস আলী কখনো জামায়াতের সদস্য বা কর্মী ছিলেন না।
জামায়াত ইসলামীতে কর্মী হওয়ার জন্য একটি নির্ধারিত সিলেবাস, মূল্যবোধ ও জীবনাচরণের মধ্য দিয়ে উত্তীর্ণ হতে হয়।
কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা চরমপন্থী ব্যক্তি কখনোই জামায়াতের কর্মী হতে পারে না।”

উল্লেখ্য, গত ১১ জুন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমানের ডাকে আয়োজিত সংবাদ সম্মেলনে যুগ্ম আহ্বায়ক ইলিয়াস রহমান মিঠু নিহত ইউনুসকে জামায়াতের কর্মী ও সন্ত্রাসী বলে উল্লেখ করেন।
তার এই বক্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জামায়াত।

সংবাদ সম্মেলনে তাঁরা আরো বলেন,
বিএনপির এই ধরনের বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, যার মাধ্যমে জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াত নেতারা প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝিনাইদহ কালীগঞ্জে বিএনপির বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

14 June 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com