রাজশাহীর বাঘায় মাদকসহ আটক ৩

মোঃ রবিউল ইসলাম : রাজশাহী জেলার বাঘা থানার নিয়মিত অভিযান ও র‍্যাব-৫ অভিযান পরিচালনা করে তিনজন মাদকদ্রব্যসহ আটক করেছে।২৫ তারিখ (রবিবার) রাতে র‍্যাব ৫ অভিযান পরিচালনা করে মীরগঞ্জ এলাকা থেকে ১। মো; তানভীর আলম ওরফে সাফিন(১৯) পিত -মো: সারোয়ার আলম ও ২। মো: রাকিব হোসাইন (২২) পিতা-মো: আব্দুল হাকিম উভয় সাং-লালপুর (রামকৃষ্ণপুর), থানা- লালপুর, জেলা- নাটোর দ্বয়কে ২৪ পিচ ইয়াবা সহ আটক করে। বাঘা থানা পুলিশ আড়ানি এলাকা থেকে আসামি মো: মানিক ফকির (৪৯) পিতা -মৃত আজাহার ফকির ও ২।মো: বিজয় আলী (২২) পিতা -মৃত ইমান শাহ, উভয় সাং-শাহাপুর, থানা-বাঘা, জেলা- রাজশাহী দ্বয়কে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করেন। বাঘা থানার অফিসার ইনচার্জ জানান, তাদেরকে সোমবার সকাল তাদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

রাজশাহীর বাঘায় মাদকসহ আটক ৩

26 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com