আলমডাঙ্গায় জমজমাট সাঁতার প্রতিযোগিতা

 

নিজস্ব প্রতিবেদক, আলমডাঙ্গা: আলমডাঙ্গার ক্রীড়াপ্রেমী ও তরুণ সমাজের জন্য এক আনন্দঘন আয়োজন হতে যাচ্ছে সাঁতার প্রতিযোগিতা–২৫। আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমী প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামীকাল ৫ মে ২০২৫, সোমবার বিকাল ৩ টায় আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্র জি কে ক্যানাল এলাকায়।
এবারের প্রতিযোগিতা ঘিরে শহরজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। নানা প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে আয়োজক কমিটি। প্রতিযোগিতায় অংশ নিতে রেজিস্ট্রেশন করেছেন শতাধিক প্রতিযোগী, যাদের অনেকেই এসেছেন জেলার বিভিন্ন স্থান থেকে।
আকর্ষণীয় পুরস্কার ও বিশেষ সুযোগ সুবিধা
আয়োজকেরা জানিয়েছেন, বিজয়ীদের জন্য থাকছে চমকপ্রদ পুরস্কার।
১ম পুরস্কার: নগদ ৫,০০০ টাকা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী
২য় পুরস্কার: নগদ ৩,০০০ টাকা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী
৩য় পুরস্কার: নগদ ২,০০০ টাকা, সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী
শুধু তাই নয়, প্রতিযোগিতায় প্রথম ১০ জন পাবেন ক্রেস্ট ও উপহার সামগ্রী, এবং ফিনিশিং লাইন অতিক্রমকারী সকল প্রতিযোগীকেই দেওয়া হবে একটি করে স্মারক মেডেল।
রেজিস্ট্রেশন করলেই বিশেষ উপহার
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। প্রতিটি রেজিস্ট্রেশনের সঙ্গে প্রতিযোগীরা পাচ্ছেন—
আকর্ষণীয় ১টি টি-শার্ট
১টি ক্যাপ
এবং নাস্তার প্যাকেট
রেজিস্ট্রেশন পয়েন্ট সমূহ:
মন্ডল স্পোর্টস, লন্ডন টাওয়ার, আলিফউদ্দিন রোড
সুজন কম্পিউটার, সোনালী ব্যাংকের সামনে, হাইরোড
জেস কম্পিউটার, পোষ্ট অফিসের সামনে, হাইরোড
আল মদিনা ক্লিনিক, সাদা ব্রিজ মোড়
ডিজাইন সলিউশন, জিস টাওয়ার, হাইরোড
ঐশি স্টোর, স্টেশন সিঁড়ির সম্মুখে
এ আর টাইলস, ফায়ার সার্ভিসের উত্তর পাশে, পুরাতন বাজার
যোগাযোগ: ০১৭৩৩৫৪৭৩১০

আলমডাঙ্গা নাগরিক উন্নয়ন কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, এই প্রতিযোগিতার মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলা ও শারীরিক সক্ষমতায় উদ্বুদ্ধ করা। একইসঙ্গে জিকে ক্যানালকে কেন্দ্র করে গড়ে তুলতে চান স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক সম্প্রীতির বন্ধন।
স্থানীয়রা আশা করছেন, এবারের আয়োজন হবে অতীতের সব আয়োজনকে ছাপিয়ে যাওয়া এক প্রাণবন্ত প্রতিযোগিতা।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

আলমডাঙ্গায় জমজমাট সাঁতার প্রতিযোগিতা

04 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com