[post-views]
মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃ’ত্যু

উজ্জ্বল কুমার সরকার : নওগাঁর মহাদেবপুরে বৈদ্যুতিক মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আরিফ হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১ মে) ভোরে উপজেলা সদরের আখেড়া গ্রামের বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলে এ ঘটনা ঘটে। আরিফ উপজেলার চেরাগপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের আলেফ উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, বিসমিল্লাহ অটোমেটিক রাইস মিলের বৈদ্যুতিক মিটার চুরি করার সময় বৈদ্যুতিক শক লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পেট ও হাতের কয়েক স্থানে পুড়ে যাওয়ার ক্ষত চিহ্ন রয়েছে এবং এক হাতে কাটিং প্লাস ধরা ছিল। বৃহস্পতিবার সকালে ওই মিলের কর্মচারী লিপল মিটারের পাশে ঘাসের জমিতে আরিফের লাশ পড়ে থাকতে দেখে। আরিফের ভাই স্বপন জানান, তার ছোট ভাই মাদকাশক্ত হওয়ায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বেশ কিছুদিন আগে বাবা তাকে বাড়ি থেকে বের করে দেন।রাইস মিলের এক কর্মকর্তা জানান, এর আগেও বিভিন্ন সময়ে তাদের বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার চুরি হয়েছে। মিটার চুরির পর চোরেরা অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করে। পরে টাকা পাঠানো হলে মিটারগুলো ফিরিয়ে দেয় তারা। এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

মিলের মিটার চুরি করতে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে আরিফ হোসেনের মৃ'ত্যু

01 May 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com