জীবননগরে বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে অর্থদন্ড

মোঃ মুনাইম হোসেন : চুয়াডাঙ্গার জীবননগরে বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে অর্থদন্ড। আজ সোমবার (০৩) মার্চ বিকাল (০৩.০০)থেকে (৪.৩০) ঘটিকার সময় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা বাজারে। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জীবননগর কর্তৃক বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় ২ টি মুদিখানার। দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করায় সংশ্লিষ্ট দোকান মালিকগণকে মোট ৩ টি মামলায় সর্বমোট (৬,০০০) ছয় হাজার টাকা‌ অর্থদন্ড প্রদান করা হয় এবং পুনরায় এরূপ অপরাধ না করার জন্য সতর্ক করা হয়। এছাড়াও কিছু দোকানে মেয়াদোত্তীর্ণ মালামাল পাওয়ায় তা বিনষ্ট ও জব্দ করা হয়। এইসময় সহযোগিতায় ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জীবননগর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী (পুলিশ) বাহিনীর একটি দল।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

জীবননগরে বাজার পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানে অর্থদন্ড

03 March 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com