
মোঃ আল আমিন : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ বিপ্লব হোসেন (৩৫) নিহত হয়েছেন। তিনি পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। সোমবার (৩ মার্চ ২০২৫) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকার ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, বিপ্লব হোসেন মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত তাঁকে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পাঁচবিবি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 291








