গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ আহত -৬

মো : সোহেল রানা : গাজীপুরের শ্রীপুরে বেপরোয়া গতির একটি ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বিভাজন টপকে অপর দিকে গিয়ে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে পড়ে। এ ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় আলহেরা হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারটি উদ্ধার করে। আহতরা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার পিয়াপুর গ্রামের প্রবাস ফেরত আল মামুন (৪৫), তার স্ত্রী বৃষ্টি আক্তার (৩৫), ছেলে আল আমীন আহম্মেদ (১০), মেয়ে মেহজাবিন আক্তার (২), ছোট ভাই রাজন আহাম্মেদ (২৫) ও প্রাইভেটকারের চালক আতিকুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে কালো রঙের একটি নোয়া (প্রাইভেটকার) ঢাকা বিমানবন্দর থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। প্রাইভেটকারটি মাওনা চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে আনোয়ারা কম্পোজিট কারখানার সামনে পৌঁছায়। এ সময় পূর্বপাশের লেন ধরে আসা একটি বেপরোয়া গতির ড্রামট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজন টপকে প্রাইভেটকারের ওপর ঝাপটে পড়ে। এর ফলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ছয়জন আহত হন। আহতদের স্বজনরা জানান, আল মামুন বিদেশ থেকে ফিরে স্বজনদের নিয়ে সকালে ঢাকা থেকে বের হয়েছিলেন। দুপুর ১২টার দিকে মাওনা চৌরাস্তা উড়াল সেতুর কাছে আসতেই এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বলেন, এ ঘটনায় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৫ জনসহ আহত -৬

03 March 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com