
মো: শুভ ইসলাম; গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন যুবলীগ সভাপতি মারুফ হাসানকে (৩৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ হাসান গাইবান্ধা জেলার সদর থানার কামারজানি ইউনিয়নের গোঘাট কামারজানি গ্রামের দুলু মিয়ার ছেলে। সে কামারজানি ইউনিয়ন যুবলীগ সভাপতি। গাইবান্ধা সদর থানার ওসি জানান, সদর থানার মামলা নং ১০ তারিখ ১৮-৮-২৪ মুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোর্ট হাজতে প্রেরন করা হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 214








