
আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৭.৩০ মিনিটে আল-আমীন সোসাইটি মাদ্রাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতে উদ্যোগে ওয়ার্ড সভাপতিদের নিয়ে ওয়ার্ড কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সম্মানিত সহকারী সেক্রেটারি, চুয়াডাঙ্গা জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবি এ্যাড, মাসুদ পারভেজ রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা জামায়াতে সম্মানিত আমির প্রভাষক মো শফিউল আলম বকুল। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতে সেক্রেটারি মো: মামুন রেজা। আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি মো: তরিকুল ইসলাম, মো; জামিরুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন দায়িত্বশীলরা।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...
ভিউ: 357








