ফরিদপুরে সাংবাদিক এর বাসায় গ্রিল মালামাল চুরির ঘটনা ঘটে।

জাহিদ হোসেন মোল্লা।; ফরিদপুরের সালথার শফিকুল ইসলাম (২৯) নামে এক সাংবাদিকের বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় সঙ্ঘবদ্ধ চোর শফিকুলের পরিবারের ৮ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে যায়।  মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ওই সাংবাদিকের পরিবার ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকার ঝিলভিউ অ্যাপার্টমেন্টের ৭ তলার বাসায় এসে দেখেন গ্রিল কেটে চুরির ঘটনা। এর আগে গত রোববার ও সোমবার শ্বশুর বাড়ি জেলার সালথার তেলি সালথা বেড়াতে যান শফিকুল। মঙ্গলবার সন্ধ্যায় বাসায় এসে দেখেন স্টিলের আলমারি ভেঙে ৮ ভরি স্বর্ণ নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ চোর। এসময় বাসার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়। শফিকুল ইসলাম দৈনিক যুগান্তরের ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি ও সালথা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক। ফরিদপুরের কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোরশেদ জানান, বিষয়টি আমাদের জানা নেই। ওই সাংবাদিক লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফরিদপুরে সাংবাদিক এর বাসায় গ্রিল মালামাল চুরির ঘটনা ঘটে।

22 January 2025
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com