সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ, বিজিবি, র‌্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে এই কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার (১৭ জুলাই) রাতে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি লিখিত বক্তব্যে জানান, শুধু হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া আর কোনও প্রতিষ্ঠানের দরজা খুলবে না। অ্যাম্বুলেন্স ছাড়া সড়কে কোনও গাড়ি চলবে না। সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সারাদেশে কমপ্লিট শাটডাউন’ ঘোষণা আন্দোলনকারীদের

17 July 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com