বলিহার ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

নওগাঁর বলিহার ডিগ্রী কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস।

আজ সকাল দশটায় কলেজের অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ,আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ আব্দুল হামিদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বলিহার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম,সাধারণ সম্পাদক মোঃ সোলেমান আলী,সহ-সভাপতি বাবু উত্তম কুমার মন্ডল,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলমগীর কবির,কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক বুলবুল,সাংগঠনিক সম্পাদক অপ অধিকারী,অত্র কলেজের স্কাউট-গার্ল গাইড সদস্য,কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সকল বক্তা মহান শহীদ দিবসে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বক্তব্য রাখেন। সকলেই মহান স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা এবং স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন। পত্র কর্মসূচি সমূহের সভাপতি আতিকুর রহমানের সমাপ্তি বক্তব্যের মাধ্যমে দুপুর ১টায় আলোচনা সভা শেষ হয়।

সর্বশেষ খবর

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031