[post-views]
সখীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামে কলা বাগানের ভিতরে জুয়া খেলারত অবস্থায় ৪জন জুয়াড়িকে আটক করেছে সখীপুর থানা পুলিশ।

সোমবার (৪মার্চ)বিকেল আনুমানিক ৬টার দিকে কাকড়াজান ইউনিয়ন পরিষদের কাছেই বাংলাদেশ ব্যুরো শাখা অফিসের পশ্চিম দিকে করিম মিয়ার কলা বাগানের ভিতরে মাদুর পেতে জুয়ার আসর বসিয়ে তারা জুয়া খেলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে খুব দ্রুত এসআই ফজলুল হকের নেতৃত্বে টহল পুলিশের একটি দল জুয়া খেলারত অবস্থায় কিছু টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটকৃত আসামিদের মধ্যে ঘাটাইল উপজেলার আবুল কাশেমের ছেলে আনিছ মিয়া(৩২),সখীপুর বড়চওনা ইউনিয়নের বিন্নরী পাড়া আলীমুদ্দিনের ছেলে রমজান(৪০),ইন্দারজানি শিরিচালা এলাকার বাছেদ মিয়ার ছেলে হালিম,তৈলধারা এলাকার সাবেক মেম্বার আবুছাইদ মিয়ার ছেলে মঞ্জুরুল মুর্শেদ (৪২)কে আটক করে পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা জুয়া খেলার দায় স্বীকার করলে থানায় মামলা করা হয়।
প্রকাশ্য জুয়া খেলার ১৮৬৭ সনের জুয়া আইনে ৩/৪ধারায় আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান জানান,গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া শেষে কারাগারে পাঠানো হবে।অবৈধ জুয়া খেলা বন্ধে এইরকম অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সখীপুরে জুয়া খেলার সরঞ্জামসহ ৪ জুয়াড়ি আটক

05 March 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com