[post-views]
পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট প্রতিপাদ্য’র আলোকে পাইকগাছায় বাংলাদেশ বেতারের আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতনতা মূলক অনুষ্ঠান তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাল্যবিবাহ আমাদের সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি ব্যাধি। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করতে হবে। সুতরাং আসুন সম্মিলিত ভাবে বাল্যবিবাহ প্রতিরোধে কাজ করি।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার রুমি,প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা সহ শিক্ষক শিক্ষার্থী,সুধীজন অভিভাবক বৃন্দ। এসময়ে সকলে বাল্যবিবাহ প্রতিরোধে নানামুখী কার্যক্রমের কথা তুলে ধরেন।আয়েজিত অনুষ্ঠানে উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। এছাড়াও উক্ত অনুষ্ঠানটি পরিচালক মোঃ বশির উদ্দিন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে ও সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

পাইকগাছায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

24 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com