চাকুরীর টাকা ফেরত চাওয়ায় দোকানপাট-ঘরবাড়ি ভাঙলো দূর্বৃত্তরা।

কুড়িগ্রামের সদর উপজেলার হলোখানা ইউনিয়নে চাকরির টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে মোঃ ফারুক হোসেনের ঘরবাড়ি ও মোঃ রফিকুল ইসলামের দোকানপাঠ ভাঙচুর করছে দূর্বৃত্তরা।

এসময় রফিকুল ইসলাম ও ফারুক হোসেনের প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি করে। শুক্রবার ১৮ফেব্রুয়ারী সকাল ১০ টার দিকে উপজেলার হোলোখানা ইউনিয়নের লক্ষিকান্ত ঠগের হাট গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান,ঠগের হাট গ্রামের লক্ষীকান্ত আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজাদ হোসেন ও প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান একই গ্রামের মোঃআইয়ুব আলীর ছেলে মোঃ ফারুক হোসেনের কাছ থেকে ৪র্থ শ্রেনির কর্মচারী পদে চাকুরী দেওয়ার কথা বলে ১২ লাখ টাকা নেন।তিন বছর ধরে টাকা না দিয়ে টালবাহানা শুরু করে।ওই টাকা ফেরত চাওয়া নিয়ে গ্রামে একাধিক শালিস বৈঠক করা হয়।গতকাল আবার শালিস বসলে সমধান না করে আজাদ হোসেন বৈঠক থেকে উঠে নিজেকে মারধর করেছে বলে এলাকায় অভিযোগ তোলেন।এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ হোসেন শুক্রবার সকালে ভারাটে সন্ত্রাসী ডেকে রফিকুল ইসলামের দোকানপাঠ ও ফারুকের ঘরবাড়িতে হামলা চালায়। ঘটনার সময় ফারুক হোসেন ৯৯৯ ফোন দেয়।পুলিশ আসার আগে দূর্বৃত্তরা রফিকুল ও ফারুকের তিনটি বাড়ির আসবাবপত্র যার আনুমানিক মূল্য কয়েক লক্ষ টাকা ক্ষতি করে বাড়িতে থাকা নগদ অর্থ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় মামলাটি প্রক্রিয়াধীন। প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান বলেন, আমি জানি না।আমি নামাজে যাচ্ছি। যার সাথে এ ঘটনা তার সাথে (আজাদ মাস্টারের) ওনার সাথে কথা বলেন। এ বিষয়ে আজাদ মাস্টারের সাথে কথা বলার জন্য একাধিক বার ফোন দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয় নি। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাসুদুর রহমান বলেন,এ ঘটনায় থানায় কোন অভিযোগ আসে নি।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

চাকুরীর টাকা ফেরত চাওয়ায় দোকানপাট-ঘরবাড়ি ভাঙলো দূর্বৃত্তরা।

17 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com