ঝালকাঠি জেলা এখন গৃহহীন মুক্ত

ঝালকাঠি জেলা এখন গৃহহীন মুক্ত-বিভাগীয় কমিশনার

নলছিটি(ঝালকাঠি)সংবাদদাতাঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গৃহহীন মানুষদের জন্য সারা দেশে আড়াই লাখ ঘর নির্মাণ করেছেন। আপনাদের মতো গৃহহীন মানুষদের জন্য যাদের একসময় ঘর ছিল না। তারা সবাই এখন একটি সুন্দর ঘর পেয়েছেন। পাশাপাশি আপনাদের কর্মসংস্থানও হয়েছে।ঝালকাঠি জেলা এখন গৃহহীন মুক্ত।যদি প্রয়োজন হয় সরকার গৃহহীনদের জন্য আরও ঘর নির্মান করবে তাই আপনারা কেমন আছেন দেখতে ও আপনাদের কথা শুনতে এসেছি।
বৃহস্পতিবার সকালে (৮ফেব্রæয়ারী) ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নে নির্মিত জুরকাঠি আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে শুকনা খাবার ও অন্যান্য উপকরণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেণ বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার(অতিরিক্ত সচিব) মো. শওকত আলী।
এরপর তিনি আশ্রয়ন প্রকল্পের ৪১জন উপকারভোগীদের মাঝে শুকনা খাবার,শীতের কম্বল ও আশ্রয়ন প্রকল্পের ঘরে বসবাসকারীদের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। তিনি উপকারভোগীদের বিভিন্ন কথা মনোযোগ দিয়ে শুনে তাদের সমস্যাগুলো সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন। এসময় তিনি আশ্রয়নের ঘরগুলো পরিদর্শন করেন এবং তাদের পরিবারের লোকজনদের সাথে কুশলাদি বিনিময় করেন।
এসময় আরও উপস্থিত ছিলেণ,ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম,সহকারি কমিশনার(ভুমি) সমাপ্তি রায়,দপদপিয়া ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন বাবুল মৃধা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিজন কৃজ্ঞ খরাতি প্রমুখ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ঝালকাঠি জেলা এখন গৃহহীন মুক্ত

08 February 2024
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com