[post-views]
নড়াইল সড়কে হানিফ পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩,জন গুরুতর আহত

নড়াইল সড়কে হানিফ পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩,জন গুরুতর আহত।

মো: আজিজুর বিশ্বাস, রিপোর্টার।

নড়াইল সদর উপজেলায় মহাসড়কে হানিফ পরিবহন ও যশোর কালনা বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের নাকসী মাদ্রাসা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় , মঙ্গলবার বেলা ১১ টার দিকে নড়াইল থেকে ঢাকা ছেড়ে আসা যাত্রীবাহী হানিফ পরিবহন ও কালনা থেকে যশোরের দিকে যাচ্ছিল লোকাল বাস প্রতিমধ্যে নড়াইল সদর উপজেলার নাকসী মাদ্রাসা এলাকায় পৌছালে দুই বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাসের ড্রাইভার ও শিশুসহ ৩-৪ জন আহত হন। আহতদের নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো: মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এ ঘটনায় ৩-৪ জন আহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

নড়াইল সড়কে হানিফ পরিবহন ও লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৩,জন গুরুতর আহত

05 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com