ফরিদপুরের সালথায় স্কুল ছাত্র গলায় রশি নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে

ফরিদপুরের সালথায় স্কুল ছাত্র গলায় রশি নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর সালথা প্রতিনিধি এস এফ টিভি বিডি নিউজ ডটকম
২-১২,২০২৩।

ফরিদপুরের সালথায় মোঃ মোরসালিন নামে ৯ বছর বয়সের এক শিশুর শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি ঘরের ভিতরে রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে তার মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় সালথা উপজেলার মাজারদিয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশু নওপাড়া গ্রামের কৃষক চান মিয়া ছেলে দুই ভাইয়ের মধ্যে মোরসালিন বড়। সে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
নিহতের প্রতিবেশীরা মোঃ গিয়াস উদ্দিন জানান শুক্রবার সন্ধ্যায় মোরসালিনকে বাড়িতে একা রেখে তার মা পাশের দোকান থেকে বিস্কুট কিনতে যান। দোকান থেকে বাড়িতে ফিরে ঘরের দরজা আটকানো দেখেন তার মা এর সময় ঘরের ভিতর গিয়ে দেখা যায় রশি গলায় পেঁচানো অবস্থায় দরজার চৌকাঠের সঙ্গে ঝুলন্ত মোরসালিন। তারপর দ্রুত তাকে নামিয়ে স্থানীয় কাগদী বাজারে ডাক্তারের কাছে নিয়েছে আসেন এ সময় চিকিৎসক তাকে বলে মৃত্যু ঘোষণা করেন। শনিবার সকালে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেন বলেন খবর পেয়েই ওই শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর আসল রহস্য কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

ফরিদপুরের সালথায় স্কুল ছাত্র গলায় রশি নিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে

03 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com