[post-views]
সখীপুরে কৃষকের গোয়ালসহ ৬ গরু পুড়ে ছাই;ভুক্তভোগী চাইলেন সরকারের সহায়তা

সখীপুরে কৃষকের গোয়ালসহ ৬ গরু পুড়ে ছাই;ভুক্তভোগী চাইলেন সরকারের সহায়তা

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নে গোয়াল ঘরে আগুন লেগে ছয়টি গরু পুড়ে ছাই হয়েছে।
বুধবার(২২ নভেম্বর)দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট দিঘীরচালা গ্রামের কৃষক আঃ খালেক মিয়ার বাড়িতে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। আগুন নেভানোর আগেই গরু গুলো মারা যায়।

জানা যায়, কৃষক খালেক মিয়া মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখতে পান। তার আত্ম চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ৬টি গরু ও দুটি গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে মশার কয়েল অথবা বৈদ্যুতিক লাইন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, সবমিলে ওই কৃষকের অন্তত ৭- ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী কৃষক খালেক মিয়া বলেন, জমি চাষাবাদ করে পরিবার নিয়ে ভালই চলছিলাম। ৬টি গরু আগুনে পুড়ে মারা যাওয়ায় আমি একদম নিঃস্ব হয়ে গেলাম।
এখন স্থানীয় প্রশাসন ও সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা পেলে হয়তো এই ক্ষতি পুষিয়ে আবার ঘুরে দাড়াতে পারতাম।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ দুলাল হোসেন সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি সাংবাদিককে জানান, কৃষক খালেক মিয়ার গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরুসহ গোয়াল ঘর পুড়ে যাওয়ায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে।
আমি ইতি মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও এবং স্থানীয় এমপি জোয়াহেরুল ইসলাম মহোদয় এর সাথে এব্যপারে কথা বলেছি,কিছু দিনের মধ্যে নিয়ম মেনে ভুক্তভোগী পরিবারকে আমিসহ কর্তৃপক্ষকে সাথে নিয়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে ইনশাআল্লাহ।

Share this news as a Photo Card

সর্বশেষ খবর

সখীপুরে কৃষকের গোয়ালসহ ৬ গরু পুড়ে ছাই;ভুক্তভোগী চাইলেন সরকারের সহায়তা

23 November 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
sftv-bd3
SFtvNewsBD
www.sftvbd.com